করোনার টিকা আবিষ্কারের ভুয়া খবর দিয়ে গণজমায়েতের চেষ্টা!

বরিশাল প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২০, ১৯:০৯আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১৯:১১

বরিশাল বরিশাল জেলার উজিরপুর পৌর এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনাভাইরাসের টিকা আবিষ্কারের ভুয়া খবর দিয়ে গণজমায়েতের চেষ্টা বানচাল করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ওই গণজমায়েতের চেষ্টা বানচাল করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান, জেলার উজিরপুর পৌরসভা এলাকায় ফেসবুকে করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের পোস্ট দিয়ে ব্যাপক গণজমায়েতের গোপন খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত উজিরপুর পৌর এলাকায় ব্যাপক মহড়া দিয়ে অবৈধ গণজমায়েত রুখে দেয়। এছাড়া ওই উপজেলায় ৪০০ টাকা কেজি দরে আদা বিক্রির দায়ে এক দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ