হাসপাতাল থেকে পালিয়েছেন করোনা রোগী

বরিশাল প্রতিনিধি
২৩ মে ২০২০, ১৭:৫১আপডেট : ২৩ মে ২০২০, ১৭:৫৩

বরিশাল শেরে-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে এক রোগী পালিয়ে গেছেন। শনিবার (২৩ মে) দুপুর ১টার পর থেকে ওই রোগীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, পালিয়ে যাওয়া ওই রোগী ভোলা জেলার দৌলতখান উপজেলার কলাকোপা এলাকার বাসিন্দা।
করোনা পজিটিভ অবস্থায় গত ১৬ মে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে হাসপাতালে ভর্তি হন ওই ব্যক্তি। গতকাল শুক্রবার তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। দ্বিতীয় পরীক্ষার আগেই শনিবার দুপুরে তিনি পালিয়ে যান। এ নিয়ে করোনা ওয়ার্ড থেকে করোনা সন্দেহভাজন ও করোনা পজিটিভ ৪ জন রোগী পালিয়েছে।
পালিয়ে যাওয়া রোগীর বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডা. বাকির হোসেন। এর আগের ৩ জনের বিষয়েও যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানান তিনি।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি