শের-ই-বাংলা মেডিক্যালের করোনা ওয়ার্ডে আরও ২ জনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
৩১ মে ২০২০, ১৮:১৫আপডেট : ৩১ মে ২০২০, ১৮:১৫

বরিশাল শেরে-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা চলছে (ফাইল ছবি) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও দুই জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তাদের নমুনা সংগ্রহ করে রবিবার (৩১ মে) শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

হাসপাতালটির পরিচালক বলেন, 'রবিবার বেলা সাড়ে ১১টায় ৬৫ বছরের এক বৃদ্ধ মারা যান। তিনি বরিশাল নগরীর কাজিপাড়া এলাকার বাসিন্দা। সকাল সাড়ে ৯টায় করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার ২ ঘণ্টা পরই বৃদ্ধ মারা যান।'

তিনি বলেন, 'একইভাবে করোনা উপসর্গ নিয়ে ভর্তির এক ঘণ্টা পর মারা যান বরিশালের উজিরপুর উপজেলার সাতলা গ্রামের ৫০ বছর বয়সী এক পুরুষ। তিনি শনিবার রাত ১১টা ২০ মিনিটে ভর্তি হয়ে মারা যান রাত ১২টা ৪৫ মিনিটে।'

ডা. বাকির হোসেন বলেন, 'এ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন ৩৩ জন। এর মধ্যে তিন জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ২১৯ জন। এর মধ্যে ৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪৬ জন।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি