বিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনারের করোনা পজিটিভ

বরিশাল প্রতিনিধি
০১ জুন ২০২০, ১৩:৪৮আপডেট : ০১ জুন ২০২০, ১৩:৪৮

করোনাভাইরাস বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিমের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। রবিবার (৩১ মে) রাতে জানানো হয় তার করোনা পজিটিভ। বর্তমানে তিনি নিজ বাসায় কোয়ারেন্টিনে আছেন। করোনা আক্রান্ত হলেও তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান।

পুলিশ কমিশনার বলেন, 'কিছু পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হওয়ায় গত শুক্রবার অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিমের নমুনা পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়।’

তিনি আরও বলেন, 'অতিরিক্ত পুলিশ কমিশনারের সঙ্গে ফোনে সার্বক্ষণিক যোগযোগ রাখা হচ্ছে। পুলিশ হাসপাতালের চিকিৎসকরা সবসময় তার খোঁজ নিচ্ছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন তিনি।'

অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বাংলা ট্রিবিউনকে বলেন, 'দায়িত্ব পালনের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বেশ কয়েকজন সদস্যের সম্প্রতি করোনা ধরা পড়ে। এ সময় লক্ষণ না থাকলেও আমি সতর্কতামূলক নমুনা পরীক্ষা করি। রিপোর্টে আমার করোনা পজিটিভ আসে। তবে আমার করোনার কোনও উপসর্গ নেই। সুস্থ আছি।'

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান