নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় বেগমগঞ্জ মডেল থানার সব পুলিশ সদস্যদের মাঝে করোনাভাইরাস প্রতিরোধে কেএন-৯৫ মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়েছে। সোমবার (২২ জুন) দুপুর ২টায় চৌমুহনী বাজারের ব্যবসায়ী মেসার্স আবুল খায়ের অ্যান্ড আদার্স কোম্পানির পক্ষে পরিচালক আবু সুফিয়ান মো. আরিফ হোসেন তুহিন বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান শেখের হাতে এ সুরক্ষা-সামগ্রী তুলে দেন।
প্রত্যেক পুলিশ সদস্যের জন্য একটি কেএন-৯৫ মাস্ক ও দুই জোড়া হ্যান্ড গ্লাভস প্রদান করা হয়।
এ সময় বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহারসহ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।







