করোনায় বরিশালে বাসদের অক্সিজেন ব্যাংক

ব‌রিশাল প্রতিনিধি
৩০ জুন ২০২০, ০৬:০০আপডেট : ৩০ জুন ২০২০, ০৬:০৭

করোনায় বরিশালে বাসদের অক্সিজেন ব্যাংক ক‌রোনা রোগী‌দের বাঁচা‌তে ব‌রিশা‌লে অক্সিজেন ব্যাংক চালু ক‌রে‌ছে বাংলা‌দে‌শের সমাজতা‌ন্ত্রিক দল (বাসদ)। সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীরর ফ‌কিরবা‌ড়ি রো‌ডের দলীয় কার্যাল‌য়ে আনুষ্ঠা‌নিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন ক‌রা হয়।

এই সময় সংগঠনের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী বলেন, ‘ক‌রোনায় অক্সিজেন সংকট থেকে নগরবাসী‌কে রক্ষা কর‌তে চালু করা হ‌য়ে‌ছে অক্সিজেন ব্যাংক। ক‌রোনা আক্রান্ত যেসব রোগী বাসায় বা হাসপাতা‌লে চি‌কিৎসা নি‌চ্ছেন, তা‌দের কা‌রও শ্বাসকষ্ট থাক‌লে অক্সিজেন ব্যাংক থে‌কে তা‌দের প্রথ‌মে পালস অক্সি‌মিটার পা‌ঠি‌য়ে দেওয়া হ‌বে। সেখা‌নে অক্সিজেনের রি‌ডিং কম পাওয়া গে‌লে স্বেচ্ছা‌সেবকসহ অক্সিজেনের সি‌লিন্ডার পা‌ঠি‌য়ে দেওয়া হ‌বে।’

তিনি অভিযোগ করেন, করোনা রোগীদের পরীক্ষায় ফি নির্ধারণের অপচেষ্টা চালাচ্ছে সরকার। যা এই মুহূর্তে জনগণের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। বরিশাল শহরে সিটি করপোরেশন, স্বাস্থ্য বিভাগ বা জেলা প্রশাসন কেউই রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেন সরবরাহ করছে না।

প্রাথ‌মিক পর্যা‌য়ে পাঁচটি অক্সিজেন সি‌লিন্ডার এবং ৩০টি অক্সিমিটার দি‌য়ে এই ব্যাংক চালু করা হ‌য়ে‌ছে। পরবর্তী‌তে ২০টি অক্সিজেন সি‌লিন্ডার ও ১০০টি পালস অক্সিমিটার দি‌য়ে এই সেবা দেওয়ার প‌রিকল্পনা র‌য়ে‌ছে সংগঠনটির।

এই সময় উপস্থিত ছিলেন, বাসদ এর জেলা আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামসহ আরও অনেকে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’