বরিশালে করোনা ওয়ার্ডে ৪ জনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
০৩ জুলাই ২০২০, ০৪:০৪আপডেট : ০৩ জুলাই ২০২০, ০৪:০৭

বরিশাল শেরে-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা

বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।
পরিচালক জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় মারা যান ৬০ বছরের বৃদ্ধ বিমল। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা এলাকার বাসিন্দা। মারা যাওয়ার কিছুক্ষণ আগে তাকে ভর্তি করা হয়েছিল।
সন্ধ্যা ৭টা ১৫মিনিটে মারা যান ৭০ বছরের বৃদ্ধ জিতেন্দ্রনাথ বিশ্বাস। তিনি পিরোজপুরের ভান্ডারিয়ার গাজীপুরের বাসিন্দা। বৃহস্পতিবার সকাল ৭টা ১৫ মিনিটে তাকে ভর্তি করা হয়।
সন্ধ্যা ৬টা ১৫মিনিটে মারা যান ৫৫ বছরের বয়সী নারী সালেহা বেগম। বিকেল ৩টা ৫০মিনিটে তাকে ভর্তি করা হয়েছিল।
সকাল ৯টায় মারা যান ৫০ বছরের আবুল কালাম আজাদ। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইছলাদী এলাকার বাসিন্দা। গত ১ জুলাই তাকে ভর্তি করা হয়েছিল।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম