ছাত্রলীগ নেতার হাতের কব্জি কেটে ফেললো প্রতিপক্ষ

পিরোজপুর প্রতিনিধি
১৯ আগস্ট ২০২০, ০৪:৫৯আপডেট : ১৯ আগস্ট ২০২০, ০৪:৫৯

শুভ শীল পিরোজপুরের মঠবাড়িয়ায় শুভ শীল নামে এক ছাত্রলীগ নেতার ডান হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে ফেলেছে প্রতিপক্ষ। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে স্থানীয় ওহাবিয়া দাখিল মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। শুভ শলী একটি ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

ছাত্রলীগের একটি সূত্র জানিয়েছে, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাতের সঙ্গে বিরোধ রয়েছে। শুভ শীল সিফাতের অনুসারী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ফেরদৌস জানান, শুভ শীলকে ডান হাতের কব্জি বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান জানান, শুভ শীলের ওপর হামলার সঙ্গে পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সাদীসহ বেশ কয়েকজন অংশ নেন। হামলাকারীরা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলামের অনুসারী।

তবে শরীফুল ইসলামের ভাষ্য, কোনও রাজনৈতিক বিরোধ নয়, স্থানীয় বিরোধের জেরে শুভর ওপর এ হামলা হয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, শুভর ওপর হামলার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চলছে।

এদিকে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস দাবি করেন, এ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে তার বাড়িতে হামলা করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ