গুম হওয়া ছাত্রদল সহোদরের বাসায় বিএনপি নেতারা

বরিশাল প্রতিনিধি
৩০ আগস্ট ২০২০, ২১:১৯আপডেট : ৩০ আগস্ট ২০২০, ২১:৩৫

গুম হওয়া দুই সহোদর ছাত্রদল নেতা ফিরোজ খান, মিরাজ খান এবং বিএনপির নেতৃবৃন্দ

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে রবিবার (৩০ আগস্ট) বেলা ১২টায় বরিশাল মহানগর ছাত্রদল নেতা ফিরোজ খান ও তার ভাই মিরাজ খানের বাসায় গিয়ে তাদের বিধবা মায়ের সঙ্গে দেখা করেন মহানগর বিএনপির নেতারা। এ সময় তারা ওই পরিবারের সদস্যদের শান্ত্বনা দেন এবং গুম হওয়া ফিরোজ ও মিরাজের মায়ের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।  

এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ অন্যরা।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৩ এপ্রিল ঢাকার মিরপুরে একটি খাবারের হোটেল থেকে সাদা পোশাধারী চার থেকে পাঁচ ব্যক্তি ছাত্রদলকর্মী মিরাজ খানকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যায়। এর চার মাস পর ২৪ আগস্ট চট্টগ্রাম ঈদগাহ এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ব্যক্তিরা তার ভাই ফিরোজকেও তুলে নিয়ে যায়। এরপর থেকে তাদের আর কোনও সন্ধান পাওয়া যায়নি। 

/আরআইজে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস