মাদক নিরাময় কেন্দ্রের কর্মচারীদের হাতে মাদকাসক্ত যুবক নিহত

বরিশাল প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২০, ০৫:৩০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ০৫:৩০

বরগুনা বরিশাল নগরীর রূপাতলী র‌্যাব-৮ সদর দফতরের সামনে মাদক নিরাময় কেন্দ্র ‘ড্রিমলাইফ’-এর কর্মচারীদের হাতে সুমন খান (২৫) নামের এক মাদকাসক্ত যুবক নিহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিহত হওয়া ওই যুবক এলাকার মৃত ছত্তার খানের ছেলে।

এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন-উজ্জ্বল সমাদ্দার, রায়হান, ফজলে রাব্বি, বায়জিদ হোসেন ও আবুল কালাম।

স্থানীয় কাউন্সিলর জাকির মোল্লা জানান, সুমন একই এলাকায় ‘ড্রিমলাইফ’ মাদকাসক্ত কেন্দ্রে দীর্ঘদিন ধরে ভর্তি ছিল। পরবর্তীতে পরিবার অনুরোধ করে তাকে বাড়িতে নিয়ে আসে। কিন্তু বাড়ি আসার পর আগের মতো আচরণ করলে পরিবার থেকে মাদক নিরাময় কেন্দ্রের লোকজনকে খবর দেওয়া হয়। বুধবার সন্ধ্যায় মাদক নিরাময় কেন্দ্র থেকে তাকে ধরে আনতে গেলে সুমনের সঙ্গে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সুমনের স্বজনদের সহায়তায় দড়ি দিয়ে হাত-পাঁ বেধে মারতে মারতে টানা-হ্যাচরা করে আনার চেষ্টা চালায় মাদক নিরাময় কেন্দ্রের কর্মচারীরা। এতে নিস্তেজ হয়ে পড়ে সুমন।

তখন এলাকাবাসী সুমনের কাছে গিয়ে বুঝতে পরে সে মারা গেছে। এলাকাবাসী ওই কর্মচারীদের ঘিরে রাখে। বিষয়টি র‌্যাব-৮ এর নজরে আসলে তারা ৫ কর্মচারীকে আটকে পুলিশে সোপর্দ করে। সুমনকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মা রিজিয়া বেগম জানান, সুমন অপ্রকৃতিস্থ ও মাদক সেবি থাকায় প্রায়শ আমাকে ও আমার পরিবারের সদস্যদের কাছে টাকা চাইতো। না দিলে সবাইকে মারধর করতো। তাকে এর আগে একবার পরিবার থেকে আবেদন করে কারাগারে রাখা হয়। ছয় মাস আগে ভর্তি করা হয় ওই নিরাময় কেন্দ্রে।  একমাস আগে তাকে নিয়ে আসা হলে পুনরায় সে আগের মতো আচরণ শুরু করে। বুধবার দুপুরে পরিবার থেকে নিরাময় কেন্দ্রে আবেদন জানানো হয়। তার দাবি, যেভাবে সুমনকে নিয়ে যাওয়া হচ্ছিল তা মেনে নেওয়ার মতো ছিল না। তাদের অত্যাচারেই আমার ছেলে মারা গেছে।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহমান মুকুল জানান, ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মাদক নিরাময় কেন্দ্রের ৫ কর্মচারীকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের