বিকল্প দুটি নৌপথ করার উদ্যোগ নিয়েছে সরকার: নৌ পরিবহন প্রতিমন্ত্রী

বরিশাল প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২০, ২১:২১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২১:২১

পথসভায় বক্তব্য রাখছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বরিশাল-ঢাকা নৌপথের গুরুত্বপূর্ণ মিয়ারচর চ্যানেলে পলি পড়ার কারণে প্রতি বছর ড্রেজিং করেও তা সচল রাখা যাচ্ছে না। এই চ্যানেল ড্রেজিং অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় বিকল্প দুটি নৌপথ করার উদ্যোগ নিয়েছে সরকার। যাতে কোনও কারণে একটি নৌপথ আটকে গেলে বিকল্প চ্যানেল দিয়ে নৌযান চলাচল করতে পারে। পরিকল্পিত ড্রেজিংয়ের মাধ্যমে নৌপথ সচল করাসহ নদী ভাঙনও রোধ করা হবে।  

নতুন দুটি নৌপথের বর্তমান পরিস্থিতি দেখতে শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নৌপথে চাঁদপুর থেকে হিজলা হয়ে মেহেন্দিগঞ্জের উলানিয়া-কালীগঞ্জে পৌঁছে পথসভায় বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ মুক্তি পায়। সুখে-স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। শেখ হাসিনার হাতে নেতৃত্ব থাকলে দেশ নিরাপদ থাকে। আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে। সকল ষড়যন্ত্র ভেদ করে মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।  

এ সময় বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের এমপি পংকজ নাথ, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কান্তি, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক ও প্রধান প্রকৌশলী আব্দুল মতিন উপস্থিত ছিলেন। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান