একই পরিবারে ৬ জনের করোনা উপসর্গ, স্কুলশিক্ষকের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২০, ০৪:০৮আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৪:০৮

করোনাভাইরাস পিরোজপুরের কাউখালীতে একই পরিবারের ৬ জনের করোনার উপসর্গ—জ্বর, পাতলা পায়খানা, খিচুনি ও শ্বাসকষ্ট দেখা দিয়েছে। এর মধ্যে ফারহানা খানম (৫৪) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ১৮ নম্বর পূর্ব আমরাঝুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

মৃতের ফুফাতো ভাই কাউখালী উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির বলেন, ‘উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বান্নাকান্দা গ্রামে আমার ছোট বোন রহিমা খানম (৩২), তার শ্বশুর কাজী আ. হাই (৭০), শাশুড়ি শাহানারা বেগম (৬৫), চাচাতো দেবর কাজী আবরার (২৫) এবং ওই বাড়িতে বেড়াতে আসা আত্মীয় স্কুলশিক্ষক ফারহানা খানম ও আনোয়ারা বেগম (৭৫) গত সোমবার সকালে নাস্তা খাওয়ার পর থেকে পর্যায়ক্রমে অসুস্থ হয়ে পড়েন। তাদের প্রাথমিকভাবে স্থানীয় পল্লি চিকিৎসক ও পরে জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে স্কুল শিক্ষকের অবস্থা গুরুতর হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ ও পরে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।

কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাইয়্যাদ মনু একই পরিবারে ৬ জনের হঠাৎ অসুস্থ হয়ে পড়া এবং একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী