তেঁতুলিয়া নদীতে জেলেদের ওপর হামলা, গুলিসহ এক হামলাকারী আটক

পটুয়াখালী প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২০, ১৬:০২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৬:০২

গুলিসহ আটক হামলাকারী পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীতে জেলেদের নৌকায় ডাকাতিকালে কামাল রাঢ়ী (৫২) নামে একজনকে আটক করেছে জেলেরা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে তেঁতুলিয়া নদীর মিয়ার চরের মোহনায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ৮-১০ জনের একটি ডাকাত দল সুমন সাজ্জাল নামে এক জেলের মাছের নৌকা ঘিরে ফেলে এবং অস্ত্র তাক করে মাছ ও জাল নেওয়ার চেষ্টা করে। বিক্ষুব্ধ জেলে সুমন ও ফিরোজ গাজী নৌকায় থাকা বাঁশের লাঠি দিয়ে ডাকাত কামাল রাঢ়ীকে আঘাত করলে সে অস্ত্রসহ নদীতে পড়ে যায়। এ সময় অন্য ডাকাতরা ট্রলার চালিয়ে ভোলা জেলার দিকে চলে যায়। পরে জেলেরা তাকে ধরে নদী থেকে টেনে নৌকায় ওঠায় এবং কালিশুরী পুলিশ ক্যাম্পে সোপর্দ করে। পুলিশ আটক কামাল রাঢ়ীর কাছ থেকে ৭ রাউন্ড সর্ট গানের গুলি জব্দ করে। এ ঘটনায় বাউফল থানায় একটি ডাকাতি মামলার প্রস্তুতি চলছে।

কামাল রাঢ়ী ভোলা সদর উপজেলার বালিয়া গ্রামের মৃত মোখলেছ রাঢ়ীর ছেলে। তার নামে ভোলা সদর থানায় ডাকাতি, অস্ত্র ও চুরি মামলাসহ একাধিক মামলা রয়েছে।

জেলে সুমন বলেন, ‘কামাল রাঢ়ীর সঙ্গে থাকা অস্ত্র নদীতে পড়ে যায়।’

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘তার বিরুদ্ধে ভোলা থানায় অস্ত্র আইনে দুইটি মামলা রয়েছে। বাউফল থানায় একটি ডাকাতি মামলার প্রস্তুতি চলছে। সে দীর্ঘদিন থেকে নদী পথে ডাকাতি ও লুট করে আসছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কবে হচ্ছে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ?
কবে হচ্ছে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ?
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সমাধান খুঁজতে গিয়ে হ্যাকার বনে গেলো এআই! চালালো সাইবার হামলা
সমাধান খুঁজতে গিয়ে হ্যাকার বনে গেলো এআই! চালালো সাইবার হামলা
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল
স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার