সরকারি হাসপাতাল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার দায়ে ৭ জনের কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২০, ২০:১৫আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ২০:১৬

দালাল চক্রের সদস্যরা বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসা রোগীদের সঙ্গে প্রতারণা করে ফুসলিয়ে প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়ার দায়ে একটি দালাল চক্রের ৭ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ অক্টোবর) দুপুরে তাদের আটক করে এ দণ্ড দেওয়া হয়। 

দণ্ডপ্রাপ্তরা হলো—মনিরুল ইসলাম, মো. বাবুল, সালাউদ্দিন, জহিরুল হক খান, সোনিয়া আক্তার, তানজিলা আক্তার ও আসমা বেগম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের টিম শের-ই-বাংলা মেডিক্যালে এ অভিযান চালায়। আগে থেকে তাদের কাছে খবর ছিল যে, বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের নিয়োগ করা কিছু লোক সরকারি হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের ভুল বোঝাচ্ছে। ‘সরকারি হাসপাতালে সেবা নেই’—এমন মিথ্যা প্রচারণা চালিয়ে রোগীদের অন্যত্র সরিয়ে কমিশন পেয়ে থাকে তারা।

এসব অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় তিন নারীসহ ৭ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তিন নারীর প্রত্যেককে ৭ দিন করে এবং পুরুষের একমাস করে কারাদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী