শিক্ষা জাতীয়করণের এক দফা দাবি নিয়ে বরিশালে পালিত হয়েছে শিক্ষক দিবস। এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় বরিশাল প্রেস ক্লাবের হলরুমে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশন, বরিশাল শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের বিভাগীয় সমন্বয়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল।
বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির বরিশাল জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে আলাচনা সভায় শিক্ষক নেতা অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, অধ্যাপক মিজানুর রহমান, কর্মচারী নেতা জিয়া শাহিন ও রেজাউল করিমসহ অন্যরা বক্তব্য দেন। বক্তারা শিক্ষা জাতীয়করণের এক দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এর আগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রেস ক্লাব চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থলে এসে শেষ হয়।








