ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল বরিশাল

বরিশাল প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২০, ২০:২২আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২০:২২

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মিছিল

ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে উত্তাল বরিশাল নগরী। বুধবার সকাল ১০টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে টাউন হলের সামনে গণঅবস্থান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শিক্ষার্থী আলিমুজ্জামান মেশকাত, তানভীর আহসান নাসিফ, মো. আজমান ও মাসরুফ আল নাফিজ। বক্তারা ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানান। গণঅবস্থান ও মানববন্ধন শেষে শিক্ষার্থীদের একটি শান্তিপূর্ণ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক সাগর দাস আকাশের সভাপতিত্বে বক্তব্য রখেন জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমান ও সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তীসহ অন্যরা। বক্তারা সারা দেশে অব্যাহত নারী ধর্ষণ ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান। তারা ধর্ষন ও নারী নির্যাতনে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এর আগে একই দাবিতে ছাত্রফ্রন্টের একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সকাল সাড়ে ৯টায় একই দাবিতে সাইকেল র‌্যালি বের করে লাল সবুজ সোসাইটি। র‌্যালিটি নগরীর টাউন হলের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ