কলেজছাত্রী বীথি এক ঘণ্টার জন্য মহিলা বিষয়ক কর্মকর্তা

ঝালকাঠি প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২০, ১৮:২১আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৮:৩১




মহিলা বিষয়ক কর্মকর্তার ভূমিকায় বীথি শর্মা বণিক ঝালকাঠি সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী বীথি শর্মা বণিক এক ঘণ্টার জন্য মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক পদের প্রতীকী দায়িত্ব নিয়ে বাল্যবিয়ে রোধ, কন্যাশিশুবান্ধব পরিবেশ সৃষ্টি এবং নারীর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধ ও নারীর ক্ষমতায়ন বিষয়ক সুপারিশমালা পেশ করে তা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন।

আন্তর্জাতিক সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় মঙ্গলবার (২৭ অক্টোবর) ঝালকাঠির মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক মো. আলতাফ হোসেনের কাছ থেকে প্রতীকী দায়িত্ব গ্রহণ করেন বীথি। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। দায়িত্ব গ্রহণ করেই বীথি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বৈঠক করেন। এ সময় নারীর সার্বিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়। বীথি ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ)-এর একজন গবেষক।

বৈঠকে উপ-পরিচালক মো. আলতাফ হোসেন নারী সমাজের বিভিন্ন বঞ্চনার কথা এবং তার কার্যালয়ের কার্যক্রম তুলে ধরেন। শিশু সংগঠক হেমায়েত উদ্দিন হিমু ও প্ল্যান ইন্টারন্যাশনাল প্রতিনিধি উম্মে আয়মান জ্যোতিও আলোচনায় অংশ নেন।
‘গার্লস টেকওভার’ কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে, একজন কিশোরী, কন্যাশিশু অথবা নারীকে নেতৃত্ব প্রদানকারীর ভূমিকা পালন করতে সহায়তা করা, যাতে তার আত্মবিশ্বাস বাড়ে এবং নিজের স্বপ্নপূরণে সে অঙ্গীকারবদ্ধ হয়।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান