পটুয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২০, ২৩:৪৪আপডেট : ০১ নভেম্বর ২০২০, ২২:১৫

পটুয়াখালী পটুয়াখালীর রাঙ্গাবালীতে মোটরসাইকেলের ধাক্কায় নূর মোহাম্মদ ফরাজী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের মৃত সাইজুদ্দিন ফরাজীর ছেলে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নূর মোহাম্মদ রাস্তা দিয়ে হাঁটছিলেন। হঠাৎ পেছন দিক থেকে একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে বরিশাল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

চরমোন্তাজ ইউনিয়নের চেয়ারম্যান মো. হানিফ মিয়া বলেন, ওই বৃদ্ধা কানে কম শোনেন। মোটরসাইকেলে নাকি হর্ন দিয়েছে। তিনি শুনতে পাননি। 

/আরআইজে/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি