অবৈধ বিদ্যুতের তার পানিতে, স্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
০১ নভেম্বর ২০২০, ১০:৩১আপডেট : ০১ নভেম্বর ২০২০, ১০:৩১

বিদ্যুৎস্পৃষ্ট পটুয়াখালীর কুয়াকাটায় অবৈধ বিদ্যুৎ সংযোগ লাইনের তার ছিড়ে পানিতে পড়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে লাল মিয়া (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে লাল মিয়ার মা চানবানু (৫৫) ও ফুফাতো ভাই আলী আকবর (১৩)। 

শনিবার (৩১ অক্টোবর)  রাত ১১টার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, লাল মিয়াসহ তার মা ও ফুফাতো ভাই সৈকতের একটি দোকানে কাজ করছিল। রাত ১১টার দিকে জোয়ারের পানি বাড়তে শুরু করলে তারা তাদের অস্থায়ী দোকান অন্যত্র নেওয়ার চেষ্টা চালায়। এসময় দোকানের সঙ্গে থাকা অবৈধ বিদ্যুতের তার ছিড়ে পানিতে পড়লে তারা তিন জন বিদ্যুতায়িত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লাল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়।

 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি