ভ্রাম্যমাণ আদালতে ৫ জুয়াড়ির কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি
১০ নভেম্বর ২০২০, ১৭:১৭আপডেট : ১০ নভেম্বর ২০২০, ১৭:১৮

দণ্ডপ্রাপ্ত পাঁচ জুয়ড়ি ঝালকাঠির রাজাপুরে পাঁচ জুয়াড়িকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত ১১টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের গুদিঘাটা এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলো উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুকুরিজানা গ্রামের আব্দুল কুদ্দুস হাওলাদারের পুত্র মো. পশাল হাওলাদার (২৩), মো. আফজাল মোল্লার পুত্র মো. নয়ন হোসেন (২২), মো. জয়নাল মোল্লার পুত্র মো. সুজন মোল্লা (২২), মো. বাবুল মোল্লার পুত্র মো. সবুজ মোল্লা (৪০) এবং মো. সাইদুল হাওলাদারের পুত্র মো. জুয়েল হাওলাদার (১৯)।
জানা গেছে, ঘটনার সময় সোমবার রাতে মঠবাড়ি ইউনিয়নের গুদিঘাটা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে স্থানীয় জনৈক মো. হেমায়েত হোসেনের কাঠ কাটার ‘স’ মিলের মধ্যে বঙ্গীয় প্রকাশ্য জুয়া খেলার সময় পাঁচ জুয়াড়িকে আটক করে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম জব্দ করে তা নষ্ট করে ফেলা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সোহাগ হাওলাদার বলেন, বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৮ এর ০৪ ধারায় ৫ ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের