গলাচিপায় ইজিবাইকে বাসের ধাক্কা, কিশোর নিহত

পটুয়াখালী প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২০, ১৯:০৫আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১৯:০৫

বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া ইজিবাইক পটুয়াখালীর গলাচিপায় একটি ব্যাটারিচালিত ইজিবাইকে বাসের ধাক্কায় আকাশ চৌকিদার (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আলামিন চৌকিদার (৩৫) নামে আরেকজন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মুদিরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত আকাশ সদর উপজেলার শারিকখালি গ্রামের কবির চৌকিদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইজিবাইকটি গলাচিপা থেকে বাদুরা বাজারে আসার সময় গলাচিপাগামী সিনহা খন্দকার নামের একটি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। এতে ইজিবাইকের চালক আকাশ ও যাত্রী আলামিন গুরুতর জখম হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে আকাশের মৃত্যু হয়। তবে আলামিনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আলামিনের পরিবারের সদস্যরা জানান, তার অবস্থা আশঙ্কাজনক। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী