বাল্যবিয়ে দিয়ে কারাগারে সৎবাবা

পিরোজপুর প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২০, ১৯:০০আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ১৯:০১

বাল্যবিয়ে দিয়ে কারাগারে সৎবাবা পিরোজপুরের কাউখালীতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১০) জোর করে বিয়ে দেওয়ার অভিযোগে সৎবাবা সোয়াইব শেখকে (৩২) কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাকে ছয় মাসের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা খাতুন রেখা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত সোয়াইব শেখ উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা গ্রামের সফিউদ্দিনের ছেলে। সে কাউখালী উপজেলার সদর ইউনিয়নের আসপর্দ্দি গ্রামের ভাড়া বাসায় থাকতো।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্র জানায়, ছাত্রীর মায়ের সঙ্গে দণ্ডপ্রাপ্ত সোয়াইব শেখের দ্বিতীয় বিয়ে হয়। এই কারণে ওই ছাত্রী তার বাড়িতে থাকতো। মাস খানেক আগে ওই ছাত্রীকে উপজেলার বেতকা গ্রামের জুয়েল বেপারীর ছেলে রবিউল বেপারীর (১৯) সঙ্গে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর স্বামী ও পরিবারের অত্যাচারে অতিষ্ট হয়ে ওই ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা জানান, ওই ছাত্রী তার মা-বাবার কাছে যেতে না চাওয়ায় বিকল্প কোনও অভিভাবক না থাকায় তাকে সেইফ হোমে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের