চিকিৎসা ব্যয় কমাতে মতামত গ্রহণ

বরিশাল প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২০, ১৭:৩২ আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৭:৩২

চিকিৎসা ব্যয় কমাতে মতামত গ্রহণ বরিশালে ‘বাংলাদেশের রোগ নির্দিষ্টকরণ অ্যাকাউন্ট’  শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উদ্যোগে বুধবার (২ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক সরকারের অতিরিক্ত সচিব ড. মো. শাহাদৎ হোসেন মাহমুদ। 

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস ও শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. এসএম সারোয়ার। 

এছাড়া বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন বিভাগীয় প্রধান, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক, বিভাগের বিভিন্ন জেলার সিভিল সার্জন, বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সুশীল সমাজ প্রতিনিধি এবং আমন্ত্রিত সাংবাদিকরা কর্মশালায় অংশ নেন।  

কর্মশালায় জনগণের চিকিৎসা ব্যয় কমানোর লক্ষ্যে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের ৩টি গবেষণা প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়। এছাড়া চিকিৎসা ব্যয় কমাতে অংশগ্রহণকারীদের মতামত নেয় আয়োজকরা।  

 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়তে উদ্যোগ নিচ্ছে সংসদ সচিবালয়
২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়তে উদ্যোগ নিচ্ছে সংসদ সচিবালয়
৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী, চালু হতে পারে অভ্যন্তরীণ ফ্লাইট
৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী, চালু হতে পারে অভ্যন্তরীণ ফ্লাইট
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্টকে জামায়াত আমিরের চিঠি
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্টকে জামায়াত আমিরের চিঠি
সন্ত্রাসবিরোধী মামলা: মনিরুলের স্ত্রী-শ্যালককে কারাগারে আটক রাখার আবেদন
সন্ত্রাসবিরোধী মামলা: মনিরুলের স্ত্রী-শ্যালককে কারাগারে আটক রাখার আবেদন
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন