আমু ও তার মেয়েকে নিয়ে কটূক্তি: আওয়ামী লীগ নেতা জেল হাজতে

ঝালকাঠি প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২০, ২১:০৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২১:০৭

রুহুল আমীন রিজভী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু এমপি এবং তার মেয়েকে নিয়ে ফেসবুক-ম্যাসেঞ্জারে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমীন রিজভীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৯ ডিসেম্বর) সকালে তাকে থানায় ডেকে এনে দুপুরে গ্রেফতার দেখানো হয়। বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার ওসি (অপারেশন) সাইফুল ইসলাম বলেন, আইসিটি আইনে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এ মামলায় গত ৬ ডিসেম্বর রাতে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রাব্বীকে গ্রেফতার করা হয়। তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রাব্বী তার ফেসবুক আইডি ও ম্যাসেঞ্জারে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু ও তার মেয়ে সম্পর্কে গত ৫ ডিসেম্বর আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করে। এ ঘটনায় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আ. স. ম মোস্তাফিজুর রহমান মনু ৬ ডিসেম্বর রাতে ঝালকাঠি থানায় রাব্বীকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। মামলা রেকর্ডের পর রাব্বীকে গ্রেফতার করে পুলিশ।
ম্যাসেঞ্জারের সেই স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে আওয়ামী লীগ নেতা রুহুল আমীন রিজভীর বিরুদ্ধে। পুলিশ বুধবার সকালে তাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পেয়ে মামলায় আসামি করে। বিকেল ৩টায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের