কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। ঝালকাঠি জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আয়োজনে শনিবার (১২) সকাল সাড়ে ১০টায় দুই ঘণ্টাব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) আরিফুল ইসলামের সঞ্চালনায় জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ সুপার ফাতিয়া ইয়াসমিন এবং জেলা ও দায়রা জজ মো. শহীদুল্লাহ-সহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা। বক্তারা এ ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
এদিকে, একই দাবিতে ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজও মানববন্ধন করে।
এছাড়া রংপুর ও বরিশালে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব সমাবেশ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের বিচারের দাবি জানানো হয়েছে।








