আইসিইউ বেড স্থাপনে প্রস্তুত নয় ঝালকাঠি সদর হাসপাতাল

এস এম রেজাউল করিম, ঝালকাঠি
১৩ ডিসেম্বর ২০২০, ২০:১৭ আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ২০:৫২

সদর হাসপাতাল, ঝালকাঠি দেশের সব জেলা ও বড় হাসপাতালগুলোতে আইসিইউ বেড তৈরি রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিলেও ঝালকাঠি স্বাস্থ্য বিভাগ এগুচ্ছে ধীর গতিতে। প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া নির্দেশনা বাস্তবায়নে কোনও তোড়জোড় নেই এ জেলার স্বাস্থ্য কর্তৃপক্ষের।

কর্মপরিকল্পনা, চিকিৎসক সংকট, সারঞ্জামাদি ব্যবস্থাসহ আইসিইউ বেড স্থাপন সহসাই হচ্ছে না বলে জানিয়েছেন ঝালকাঠি সদর হাসপাতালে কর্মরত ডা. আমির হোসেন।

তিনি জানান, সরকার ঘোষণা দিলেও তা বাস্তবায়নে সবার আন্তরিকতা প্রয়োজন। শীত বাড়ার সঙ্গে সঙ্গে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তড়িগড়ি করে করোনা মোকাবিলায় এ কর্মপন্থা বাস্থবায়ন করা দরকার বলেও জানান তিনি। বিভাগীয় হাসাপাতালেই আইসিইউ চিকিৎসক না থাকায় বেড চালু করতে পারছে না, সেখানে জেলা সদরে কিভাবে এত দ্রুত এই আদেশ বাস্তবায়ন হবে এমন প্রশ্ন রেখেছেন অনেকে।

খোজ নিয়ে জানা যায়, আইসিইউ বেড তৈরি করতে সেন্টাল অক্সিজেন প্লান্টের কাজই শুরু করতে পারেনি ঝালকাঠি স্বাস্থ্য বিভাগ। অক্সিজেন সিলিন্ডার নয়, প্লান্ট দিয়ে অক্সিজেন সরাসরি আইসিইউ বেডে সঞ্চালন করা হয়। অক্সিজেন প্লান্ট স্থাপনের জায়গা নির্ধারণ করে চিঠি দেওয়া হয়েছে স্বাস্থ্য বিভাগকে। আইসিইউ বেড চালাতে বিশেষজ্ঞের সংকট রয়েছে। এনেসথেসিয়া প্রশিক্ষিত ডাক্তার আইসিইউ বেডের দায়িত্বে থাকেন। এনেসথেসিয়া চিকিৎসক না থাকায় ঝালকাঠি সরকারি মা ও শিশু হাসপাতালে অপারেশন বন্ধ রয়েছে। ফলে গরিব ও অসহায় রোগীরা অধিক মূল্যে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে গিয়ে সিজারিয়ান অপারেশন করাচ্ছেন। আইসিইউ চিকিৎসক পেতে এনেসথেসিয়া প্রশিক্ষিত চিকিৎসক পদায়ন জরুরি বলে মনে করছেন চিকিৎসা সংশ্লিষ্টরা। 

ঝালকাঠি জেলা সিভিল সার্জন সূত্র জানায়, জেলায় একটি আইসিইউ ইউনিট চালু করতে প্রথমেই দরকার অক্সিজেন প্লান্ট। প্রত্যেকেটি বেডে সেন্ট্রালভাবে অক্সিজেন পৌঁছে যাবে সেই প্লান্ট থেকে। ইতোমধ্যে অক্সিজেন প্লান্ট স্থাপনের জায়গা ঠিক করে স্বাস্থ্য বিভাগকে চিঠি দিয়েছেন জেলা সিভিল সার্জন। তবে কবে থেকে কাজ শুরু হবে জানাতে পারেনি স্বাস্থ্য বিভাগ। অক্সিজেন প্লান্টের কার্যাদেশ দেওয়ার পর সংশ্লিষ্ট ঠিকাদার অক্সিজেন প্লান্ট স্থাপন কাজ শুরু করবেন। প্লান্ট তৈরি হলেই শুরু হবে আইসিইউ বেড তৈরির কাজ। এজন্য বেশ কিছু দিন সময় লাগবে বলেও জানা গেছে।

ঝালকাঠির ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবুয়াল হাসান বলেন, সাবেক সিভিল সার্জন অক্সিজেন প্লান্ট তৈরির জন্য জায়গা চূড়ান্ত করে স্বাস্থ্য বিভাগকে চিঠি দিয়েছেন। অক্সিজেন প্লান্ট স্থাপন করা হলে আইসিইউ বেড তৈরি করা হবে। অগ্রাধিকার ভিত্তিতে আইসিঅইউ বেড তৈরি করতে স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়ি থেকেই বের হতে পারছি না: মমতা
বাড়ি থেকেই বের হতে পারছি না: মমতা
সায়েম স্যারের জন্য এবার চোখ বেঁধে মিছিল
সায়েম স্যারের জন্য এবার চোখ বেঁধে মিছিল
মেসির বিদায়ী ম্যাচে নেই দুই ঘনিষ্ঠ সতীর্থ
মেসির বিদায়ী ম্যাচে নেই দুই ঘনিষ্ঠ সতীর্থ
নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: ৩ আসামি ৩ দিনের রিমান্ডে
নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর: ৩ আসামি ৩ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো