ক্লিনিকে প্রসূতির মৃত্যু, পালিয়েছে কর্তৃপক্ষ

বরিশাল প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২১, ০২:৪০আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ০২:৪৬

বরিশালে চিকিৎসকের গাফিলতিতে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শহারের বেসরকারি বেঙ্গল হসপিটাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। মৃতের নাম আন্নি আক্তার। তিনি নগরীর কাটপট্টি এলাকার বাসিন্দা এবং বরিশাল সিটি করপোরেশনের অস্থায়ী কর্মচারী সামিউল ইসলাম সীমান্তের স্ত্রী।

মৃতের স্বজনরা জানান, মঙ্গলাবার বেলা সাড়ে ৩টায় আন্নিকে প্রসবের জন্য ওই হসপিটালে ভর্তি করা হয়। সেখানে ডা. আফিয়া সুলতানার তত্ত্বাবধানে তিনি একটি পুত্র সন্তান জন্ম দেন। রোগী অপারেশন থিয়েটারে থাকতেই চিকিৎসকরা আন্নির স্বজনদের জানান, তার জরায়ুতে টিউমার রয়েছে, দ্রুত অপারেশন করা প্রয়োজন। রোগীর শারীরক অবস্থা ভালো থাকা সাপেক্ষে টিউমার অপারেশনের অনুমতি দেন স্বজনরা।

তবে শরীরের অবস্থা ভালো না থাকলে অপরেশন করতে নিষেধ করেন তারা। কিন্তু এরপরও শরীরের অবস্থা ভালো জানিয়ে টিউমার অপরেশনের কথা বলেন চিকিৎসকরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসকরা এসে জানান, রোগীর অবস্থা সংকটাপন্ন এবং দ্রুত শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিতে হবে।

তখন তাকে দ্রুত শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা জানান রোগীর অনেক আগেই মৃত্যু হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্বজনরা আন্নির লাশ ফের বেঙ্গল হাসপাতালে নিয়ে যান। কিন্তু ঘটনাটি বুঝতে পেরে হাসপাতালের চিকিৎসক ও দায়িত্বরতরা পালিয়ে যান। মৃতের স্বজনরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রাসেল জানান, ক্লিনিকে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ক্লিনিকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী