লঞ্চের ধাক্কায় নৌকাডুবি: জেলে নিখোঁজ

পটুয়াখালী সংবাদদাতা
১০ জানুয়ারি ২০২১, ১৭:২৭আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ১৭:৪৯

পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে লঞ্চের ধাক্কায় একটি মাছ ধরার নৌকা ডুবে গেছে। এই ঘটনার পর থেকে জেলে মনির হোসেন মৃধা (৩২) নিখোঁজ রয়েছেন।

শনিবার (৯ জানুয়ারি) গভীর রাতে তেঁতুলিয়া নদীর বাদামতলা নামক পয়েন্টে ঢাকা-পায়রা বন্দরগামী ‘অ্যাডভেঞ্চার-১১’ ডবল ডেকার লঞ্চের ধাক্কায় এই ঘটনা ঘটে। মনির উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের মৃত সাত্তার মৃধার ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার রাতে মনির, জসিম (২৫) ও রাসেল (২৭) নামের তিন জেলে তেঁতুলিয়া নদীর বাদামতলা নামক পয়েন্টে ইলিশ মাছ শিকারের জন্য জাল ফেলেন। রাত ১টার দিকে ঢাকার সদরঘাট থেকে পটুয়াখালীর পায়রাবন্দরের উদ্দেশে ছেড়ে আসা ‘অ্যাডভেঞ্চার-১১’ নামের যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ওই নৌকাটি ডুবে যায়। এই সময় জসিম ও রাসেল সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও মনিরের কোনও খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ মনিরের স্ত্রী রুবিনা বেগম জানান, রাতে বাড়ি থেকে জাল ফেলতে তেঁতুলিয়া নদীতে যান তার স্বামী। রবিবার (১০ জানুয়ারি) ভোরে খবর আসে লঞ্চের ধাক্কায় তার স্বামীর নৌকাটি ডুবে গেছে। এরপর পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তার কোনও সন্ধান পায়নি।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের