থানার ভেতরে হামলা ও ইভটিজিংয়ের পৃথক মামলায় ৫ যুবক কারাগারে

বরিশাল প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২১, ২০:৩৬আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ২০:৩৬

বরিশালের উজিরপুর মডেল থানার ভেতরে পুলিশের ওপর হামলা ও ইভটিজিংয়ের ঘটনায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। ওই দুই মামলায় আটক ৫ জনকে মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

সোমবার (১১ জানুয়ারি) রাতে পুলিশের ওপর হামলায় ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন এসআই মো. মাহাবুবুর রহমান। আর ইভটিজারের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভিকটিমের স্বামী।

কারাগারে পাঠানোদের মধ্যে পুলিশের ওপর হামলা মামলার আসামি হচ্ছে উপজেলার বাসিন্দা সজিব হাওলাদার, মাইনুল ইসলাম রাজীব, সাইফুল ইসলাম, সজল হাওলাদার এবং ইভটিজিংয়ের অপর মামলার আসামি হচ্ছে নোমান ফকির অনিক।

উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় ৪ জনকে আসামি করে এবং ইভটিজিং এর ঘটনায় একজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওসি আরও দাবি করেন, সেখানে ইভটিজিংয়ের ঘটনা ঘটেনি। সোমবার ওই নারী বাজারে আলু কিনতে গেলে আটককৃত অনিকের সাঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এর জের ধরে ওই যুবককে ইভটিজার ও শ্লীলতাহানির মামলা দিয়েছেন নারীর স্বামী।

প্রসঙ্গত, সোমবার দুপুরে উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ডে অনিক ইভটিজিং করেছে এমন অভিযোগে ওই নারীর অভিভাবকরা অনিকের পিতার ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে অনিককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

আড়াইটার দিকে মহিলার ভাই ও তার বন্ধুরা একত্রিত হয়ে থানায় ভেতর ফের অনিকের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ সদস্যরা বাধা দিলে তাদের ওপরও হামলা করা হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। সাথে সাথে হামলাকারী ৪ জনকে আটক করা হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম