স্ত্রীর মৃত্যুর খবর শুনে প্রাণ হারালেন স্বামী

পটুয়াখালী প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২১, ১৬:২৩আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১৬:২৩

পটুয়াখালীতে নবজাতক জন্মের ৮ দিন পর স্ত্রীর মৃত্যুর খবর শুনে স্বামীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে পটুয়াখালী হাসপাতালের গাইনি বিভাগে স্ত্রী কলি বেগমের (২০) মৃত্যু হয়। খবর শুনে হাসপাতালের মসজিদ গেটে স্বামী গোলাম মস্তফার (৩০) মৃত্যু হয়েছে। মৃত স্বামী স্ত্রীর বাড়ি গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, চলতি মাসের ৬ তারিখ পৌর শহরের মায়ো ক্লিনিকে কলি বেগম একটি পুত্র সন্তান প্রসব করেন। সেখান থেকে গত সোমবার তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে গতকাল রাতে কলি বেগম গুরুতর অসুস্থ হলে সকালে তাকে পটুয়াখালী হাসপাতালের গাইনি ওয়ার্ডে নেওয়া হয়। পরে স্বামী মস্তফা স্ত্রীর জন্য হাসপাতালের গেটে ওষুধ আনতে যান। এসময় স্ত্রীর মৃত্যু হলে সংবাদ পেয়ে স্বামী মস্তফা হাসপাতালের গেটেই সংজ্ঞাহীন হয়ে পড়েন। স্থানীয়রা তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পটুয়াখালী হাসপাতালের সহকারী পরিচালক ডা. লোকমান হাকিম জানান, স্ত্রী কলি বেগমকে হাসপাতালে নিয়ে আসার পরপরই মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে হাসপাতাল গেটে স্বামী মস্তফার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী