পথচারীর ওপর মোটরসাইকেল তুলে দিয়ে আরোহীর মৃত্যু

বরিশাল প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২১, ১৭:০৯আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১৭:০৯

বরিশালের আগৈলঝাড়া উপজেলার আমবৌলা স্লুইজ গেট অতিক্রমকালে মোটরসাইকেল দুর্ঘটনায় ষষ্ঠ শ্রেণির ছাত্র জয়ধর প্রতাপ মধু (১২) নিহত এবং ৪টি শিশু আহত হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে নিহত মধু বাগধা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র এবং বাগধা গ্রামের প্রশান্ত মধুর ছেলে। আহতরা হচ্ছে: তুষার ঢালী, সকুন্ত হালদার, ছাদিয়া ও শিশু ফারিয়া।

প্রত্যক্ষদর্শীরা জনান, তুষার মোটরসাইকেলযোগে তার দুই বন্ধু একই গ্রামের প্রতাপ মধু ও সুকান্ত হালদারকে নিয়ে বাড়ি যাওয়ার পথে পথচারীদের ওপর মোটরসাইকেল উঠিয়ে দেয়। এসময় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুসহ পথচারী গৌরনদী উপজেলার চাঁদশী গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে ছাদিয়া (১৩) ও তার কোলে থাকা কোটালীপাড়া উপজেলার পশ্চিপাড় গ্রামের মিরাজ শেখের ছয় মাসের মেয়ে ফারিয়া গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত পাঁচ জনকে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সৈকত জয়ধর প্রতাপকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম হাসপাতালে গিয়ে প্রতাপের সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। তিনি জানান, প্রতাপের মরদেহের ময়নাতদন্তের জন্য রবিবার শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী