ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষকের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২১, ১৭:১১আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১৭:১১

পটুয়াখালীর বাউফলে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৈয়দ সরোয়ার হোসেন (৩২) নামের এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) সকাল দশটায় উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। মৃত সরোয়ার সদর ইউনিয়নের মৃত আবদুল গনি সিকদারের ছেলে। তিনি স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক।

স্থানীয়দের সূত্রে জানা যায়, সরোয়ার হোসেন সকালে মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে উপজেলা পরিষদের একটি সভায় যোগদানের জন্য রওয়া দেন। পথিমধ্যে সাব রেজিস্ট্রি অফিসের সামনে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, 'মৃত সরোয়ার হোসেনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। তবে ট্রলি কিংবা ট্রলির চালককে আটক করতে পারেনি পুলিশ।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী