ইট দিয়ে কাউন্সিলর প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ

বরিশাল প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২১, ১৪:৩৪আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১৪:৩৪

বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতিপক্ষের হামলায় আফসার হোসেন সিকদার (৫১) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিপক্ষকে দায়ী করেছে নিহতের পরিবার। সোমবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আফসারের ছেলে রাসেল সিকদার জানান, আফসার মেহেন্দিগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নূর মোহাম্মদ জমাদ্দারের পক্ষে কাজ করছিলেন। তার পক্ষ ত্যাগ করে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর পক্ষে কাজ করার জন্য গত শনিবার ওই প্রার্থীর কর্মীরা আফসারকে হুমকি দেয়।

এর জের ধরে রবিবার দুপুর দেড়টার দিকে মেহেন্দিগঞ্জ পৌর শহরের পাতারহাট আরসি কলেজের সামনে প্রতিপক্ষের লোকজন আফসারের ওপর অতর্কিত হামলা চালায়। তারা ইট দিয়ে তার মাথায় আঘাত করে। এতে সে অচেতন হয়ে পড়লে প্রথম তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শের-ই বাংলা মেডিকেক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় প্রতিপক্ষকে দায়ী করে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন আফসারের পরিবার। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আফসারকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নূর মোহাম্মদ জমাদ্দার।

বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, ঘটনা তদন্ত করে মামলা দায়েরসহ যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আগামী ৩০ জানুয়ারি মেহেন্দিগঞ্জ পৌরসভায় নির্বাচন হওয়ার কথা রয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী