ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

পটুয়াখালী সংবাদদাতা
১৯ জানুয়ারি ২০২১, ০৩:৩৩আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ০৩:৩৩

পটুয়াখালীতে ৩টি দোকানে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ জানুয়ারি) নগরীর বিসিক শিল্প নগরী ও মেডিক্যাল কলেজ রোড এলাকার তিনটি দোকানে বিক্রির জন্য রাখা পণ্যে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না করা এবং ফার্মেসিতে বিক্রয় নিষিদ্ধ ওষুধ মজুত রাখার কারণে এসব জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সেলিমের নেতৃত্বে এবং র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে বিসিক শিল্প নগরীর ‘পিজি ফুড অ্যান্ড ফ্লাওয়ার ইন্ডাস্ট্রিজ’ এর মালিক শারমীন সুলতানাকে ২০ হাজার টাকা, মেডিকেল কলেজ রোডের ‘ইমপ্রেস ফার্মা’র মালিক মো. জহিরুল ইসলামকে ৫ হাজার টাকা ও হাওলাদার মেডিকেল হল এর মালিক মো. রেজাউল হককে ৫ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে নিযুক্ত মোহাম্মদ সেলিম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যাংকে অলস টাকার নতুন রেকর্ড, তবুও ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা
ব্যাংকে অলস টাকার নতুন রেকর্ড, তবুও ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা
ডায়েট মানেই বিস্বাদ খাবার? রান্নার এই ৫ কৌশলে স্বাদও থাকবে, স্বাস্থ্যও
ডায়েট মানেই বিস্বাদ খাবার? রান্নার এই ৫ কৌশলে স্বাদও থাকবে, স্বাস্থ্যও
জ্বালানি নিরাপত্তার নতুন কৌশল: আমদানি-নির্ভরতা থেকে বহুমুখী প্রস্তুতি
জ্বালানি নিরাপত্তার নতুন কৌশল: আমদানি-নির্ভরতা থেকে বহুমুখী প্রস্তুতি
শেখ হাসিনাকে হস্তান্তরের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ইন্ডিয়ান এক্সপ্রেস
শেখ হাসিনাকে হস্তান্তরের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ইন্ডিয়ান এক্সপ্রেস
সর্বাধিক পঠিত
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী