দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার জন্য সুদিন আসছে: পরিকল্পনামন্ত্রী

বরিশাল প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২১, ১৯:৩০আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৯:৩০

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার জন্য সুদিন আসছে। পদ্মা সেতু চালু হলে এই অঞ্চল দ্রুত উন্নয়ন হবে। এগিয়ে যাবে কয়েক ধাপ। বৃহস্পতিবার দুপুরে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জনশুমারি ও গৃহগণনা-২০২১ উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।

মন্ত্রী বলেন, এক বছরের মধ্যে পদ্মা ও পায়রা সেতুর কাজ শেষ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য নতুন দিগন্ত উন্মোচন হবে। উন্নয়নে পাল্টে যাবে এই এলাকার চিত্র। ভাঙ্গা থেকে পায়রা সম‍ুদ্র বন্দর পর্যন্ত রেল প্রকল্প অনুমোদন হয়ে আছে। পায়রা বন্দরের প্রয়োজনেই রেললাইন হতে হবে।

এছাড়া মহাসড়কগুলো চার লেনে উন্নীত করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দিন দিন দেশ এগিয়ে যাচ্ছে।

২০০৯ সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৯ বিলিয়ন ডলার। বর্তমানে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৪২ বিলিয়ন ডলারে। মাথা পিছু আয় ছিল ৬শ’ ডলার। এখন মাথা পিছু আয় ২ হাজার ডলার। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে দেশ এগিয়ে যাচ্ছে।

বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এবং জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জনশুমারি ও গৃহগণনা-২০২১ এর প্রকল্প পরিচালক কবির উদ্দীন আহাম্মদ এবং পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী