কলাপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলা

পটুয়াখালী প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২১, ০১:৪২আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ০১:৪২

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচন‌কে কেন্দ্র ক‌রে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম দীপ্তকে (২৪) কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। তিনি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুমের কর্মী। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় কলাপড়া পৌর শহরের কুমারপট্টি এলাকায় হামলার এ ঘটনা ঘটে। দীপ্ত পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের আজাহার ব্যাপারীর ছেলে।

দীপ্ত বলেন, ‘সন্ধ্যায় মোটরসাইকেলে আওয়ামী লীগ কার্যালয়ে যাওয়ার পথে নৌকা প্রতীকের প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদারের কর্মী পৌর ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান শুভ, আলিফ মাহমুদ রুদ্রর নেতৃত্বে আমার ওপর হামলা চালানো হয়। আমাকে তারা চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে।’

স্বজনরা জানান, কুপিয়ে ফেলে রাখা হলে স্থানীয় দীপ্তকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।’

স্বতন্ত্র প্রার্থী দিদার উদ্দিন মাসুম ব্যাপারী জানান, ‌নৌকা মার্কার প্রার্থী পরাজয় নিশ্চিত জেনে আমার কর্মী সমর্থক‌দের ওপর হামলা করা শুরু করেছেন। এগু‌লো বন্ধ না কর‌তে পারলে আগামী ১৪‌ ফেব্রুয়ারির নির্বাচন আ‌দৌও সুষ্ঠু হ‌বে কিনা তা নি‌য়ে সংশয় রয়েছে।

আওয়ামী লীগের প্রার্থী বিপুল হাওলাদার বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমি বা ছাত্রলীগ জড়িত নয়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানি না।’

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. অনুপ কুমার সরকার বলেন, ‘দ্বীপ্তর হাতের বাম পাশে, পেছনে ও মাথায় আঘাতের পাঁচটি চিহ্ন রয়েছে।’

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনা শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনও অভিযোগ করেননি।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের