পিরোজপুরে এসেছে ৩৬ হাজার ডোজ করোনার টিকা

পিরোজপুর প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৯

পিরোজপুরে করোনা ভাইরাস প্রতিরোধের ৩৬ হাজার ডোজ টিকা এসেছে সিভিল সার্জন কার্যালয়ে। রবিবার (৩১ জানুয়ারি) খুলনা থেকে এসব টিকা পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী।

তিনি আরও জানান, প্রথম পর্যায়ের করোনা টিকা প্রদানের জন্য স্বাস্থ্যকর্মীদের নিবন্ধনের কাজ চলছে। আগামী ৭ ফেব্রুয়ারি পিরোজপুর জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মুক্তিযোদ্ধাসহ ১৫ ক্যাটাগরির পেশাজীবী এ টিকা অগ্রাধিকার ভিত্তিতে পাবেন।

জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, নিবন্ধন শেষে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে প্রথম পর্যায়ে সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিদের করোনার টিকা দেওয়া হবে।

উল্লেখ্য, এ পর্যন্ত পিরোজপুর জেলায় ৬ হাজার ৩০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ১ হাজার ১৮৪ জন করোনা পজেটিভ হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ১০২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন এবং ২৫ জন করোনা রোগী মারা গেছেন। জেলায় বর্তমানে করোনা সংক্রমণের হার ৫ শতাংশ। বর্তমানে করোনা রোগীর তেমন চাপ নেই, তাই প্রাতিষ্ঠানিক আইসোলেশনে কোনও রোগী নেই।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী