পটুয়াখালীতে ৯৯৯ থেকে এলো ধর্ষণের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৪আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৬

পটুয়াখালীতে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩ জানুয়ারি) বিকালে উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের মাটিভাঙা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে ওই কিশোরীর মা বাদী হয়ে ইউনুছ চৌকিদারকে (৫৫) আসামি করে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন। তবে স্থানীয়ভাবে ব্যবস্থা গ্রহণের আগে ৯৯৯-এ ফোন করেন কেউ। পরে ঢাকা থেকে ফোন পেয়ে পটুয়াখালী সদর থানা ব্যবস্থা গ্রহণ করে। 

ইউনুছ চৌকিদার পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের মাটিভাঙা গ্রামের আবদুল করিম চৌকিদারের ছেলে।

ওই কিশোরীর বাবা বলেন, ‘বুধবার বিকালে আমি আর আমার স্ত্রী কিস্তির টাকা ছাড়াতে অফিসে যাই। টাকা ছাড়িয়ে ফিরতে আমাদের একটু সময় লাগে। সেই ফাঁকে আমার মেয়েকে একা বাড়িতে পেয়ে প্রতিবেশী ইউনুছ চৌকিদার জোরপূর্বক ধর্ষণ কর। ধর্ষণের পর কিশোরীর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে ইউনুছ পালিয়ে যায়। তিনি আরও বলেন, এলাকার প্রভাবশালীরা ভয়ভীতি দেখিয়ে সালিশের মাধ্যমে বিষয়টা মীমাংসা করার কথা বলে।

পুলিশ জানায়, কেউ ৯৯৯-এ ফোন দিয়ে জানালে ঢাকা অফিস বিষয়টা আমাদের অবহিত করে। তারপর পটুয়াখালী সদর থানায় এসআই মো. আমিনুল ইসলাম বাবুল ও একজন নরী পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বলেন, আমরা অভিযোগ পেয়েছি বাড়ির সামনের একজন বয়স্ক চা দোকানির বিরুদ্ধে। ভিকটিমকে মেডিকেল টেস্ট করানো হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংসদীয় কমিটিতে বিরোধী দলের অংশীদারত্ব কেমন হলো, জবাবদিহি কতটা হবে
সংসদীয় কমিটিতে বিরোধী দলের অংশীদারত্ব কেমন হলো, জবাবদিহি কতটা হবে
অপ্রিয় হওয়ার সাহসিকতা ।। ইচিরো কিশিমি এবং ফুমিটাকি কোগা
ধারাবাহিক উপন্যাস।। পর্ব—৬অপ্রিয় হওয়ার সাহসিকতা ।। ইচিরো কিশিমি এবং ফুমিটাকি কোগা
নদীতে নেমে একসঙ্গে ৪ জন নিখোঁজ, ১ ঘণ্টা অভিযান চালিয়ে চলে গেছে ফায়ার সার্ভিস
নদীতে নেমে একসঙ্গে ৪ জন নিখোঁজ, ১ ঘণ্টা অভিযান চালিয়ে চলে গেছে ফায়ার সার্ভিস
গ্যাস নিয়ে বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী
গ্যাস নিয়ে বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা