টঙ্গীতে সাংবাদিককে অপহরণের পর নির্যাতন, কোটি টাকা চাঁদা দাবি

গাজীপুর প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৫ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৫

গাজীপুরের টঙ্গীতে দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি মহিন উদ্দিন রিপনকে অপহরণ করে নির্যাতন ও আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে টঙ্গী সেনাকল্যাণ শপিং কমপ্লেক্সসংলগ্ন হোন্ডা রোড এলাকা থেকে তাকে তুলে নেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা নির্যাতনের পর বিকালে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

মহিন উদ্দিন রিপনের বয়স ৫৫ বছর। তিনি টঙ্গী এলাকায় ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধ ও অনিয়ম নিয়ে নিয়মিত ফেসবুকে লাইভ করেন। তার ভাষ্য, মাদকসেবী ও ছিনতাইকারীদের আটক করে তিনি পুলিশেও সোপর্দ করেছেন। এসব ঘটনার জেরে তাকে অপহরণ ও নির্যাতন করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ তার।

মহিন উদ্দিন রিপন জানান, সোমবার দুপুর ২টার দিকে শাহ সিমেন্ট কোম্পানির প্রশাসন বিভাগের ব্যবস্থাপক আসিফ মাহমুদ তাকে ফোন করে অফিসে যেতে বলেন। জোহরের নামাজ শেষে সেখানে গিয়ে কাজ সেরে বাইরে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় মোটরসাইকেলে করে আসা ৪০ থেকে ৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার চোখ-মুখ বেঁধে জোর করে তুলে নিয়ে যান।

তার অভিযোগ, অজ্ঞাত একটি স্থানে নিয়ে হাত-পা বেঁধে তাকে মারধর করা হয়। এ সময় তার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে অপহরণকারীরা। একপর্যায়ে মুঠোফোনের লাউড স্পিকারে এক ব্যক্তির সঙ্গে কথা বলে তারা। ওই ব্যক্তি তাকে হত্যার নির্দেশ দেন বলেও দাবি করেন রিপন। প্রায় আড়াই ঘণ্টা ধরে তাকে নির্যাতন করা হয়। এ সময় তার কাছে থাকা দুই লাখ টাকা, সাংবাদিকতার পরিচয়পত্র ও মুঠোফোন ছিনিয়ে নেয় অপহরণকারীরা।

রিপন আরও জানান, পরে তাকে তুরাগ নদীর পাশের একটি মাদকসেবনের স্থানে নিয়ে একটি ঘরে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়। সেখানে মাদকবিরোধী প্রতিবেদন ও ফেসবুকে প্রকাশ করা ভিডিও নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন এক ব্যক্তি। ওই ব্যক্তি তাকে আর এ ধরনের সংবাদ প্রকাশ না করার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, এরপর সেখানে এক নারীকে আনা হয় এবং তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। ভিডিওটি ব্যবহার করে তাকে হেয় করার চেষ্টা করা হতে পারে বলে অভিযোগ তার। পরে তার পোশাক পরিয়ে তাকে আবার মূল সড়কের কাছে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

মহিন উদ্দিন রিপন বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে তাকে হোন্ডা রোডের কাছে ছেড়ে দেওয়া হয়। পরে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের কাছে গিয়ে অসুস্থ হয়ে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঘটনার খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার (অপরাধ-উত্তর) এস এম শফিকুল ইসলামসহ পুলিশের অন্য কর্মকর্তারা হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন। স্থানীয় সাংবাদিকেরাও সেখানে উপস্থিত হন।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।

/আরএইচ/
সম্পর্কিত
মোটরসাইকেলে বসে ছিলেন যুবক, গুলি করে চলে গেলো দুজনে
মাদকের টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ, ছেলে পলাতক
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণ, মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা, প্রতিবাদে জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ
মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা, প্রতিবাদে জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ
কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান
কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান
মোটরসাইকেলে বসে ছিলেন যুবক, গুলি করে চলে গেলো দুজনে
মোটরসাইকেলে বসে ছিলেন যুবক, গুলি করে চলে গেলো দুজনে
আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত
আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ