আ.লীগ নেতার বিরুদ্ধে অপরের জমি বিক্রির অভিযোগ

পটুয়াখালী সংবাদদাতা
০৫ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৬

পটুয়াখালীর কলাপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আরেকজনের জমি নিজ নামে দেখিয়ে বিক্রি করার অভিযোগ উঠেছে। উপজেলার লালুয়া ইউপির হাসনাপাড়া গ্রামে বেরিবাধের বাহিরে ভুক্তভোগী বাবুল আক্তারের বসত বাড়ি বিক্রি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।

গত ৩০ জানুয়ারি রাতে এই ঘটনা ঘটে। বাবুল আক্তার অভিযোগ করেন, দীর্ঘ দিন ধরে রেকর্ড অনুযায়ী মালিক সূত্রে জমি ক্রয় করে ঘর বানিয়ে সেখানে থাকছেন তিনি। রাতে হঠাৎ ভেকু দিয়ে তার বাড়ির সীমানার মধ্যে মাটি কাটতে শুরু করে পার্শ্ববর্তী চান্দুপাড়া গ্রামের বাসীন্দা শহীদ প্যাদা। এই সময় বাড়ির ভেতরের একাধিক গাছ ভেকু দিয়ে উপরে ফেলা হয়।

তিনি আরও অভিযোগ করেন, পরিবারের লোকজন গিয়ে বাধা দিলে জানতে পারি স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফোরকান প্যাদা এই জমি তার আত্মীয় শহীদ প্যাদার কাছে বিক্রি করেছেন। তিনি যে জমি বিক্রি করেছেন তার দাগ, খতিয়ান সম্পূর্ণ ভিন্ন। তবে বাড়ির মধ্যে কেনও মাটি কাটা হচ্ছে জানতে চেয়ে বাঁধা দিলে শহীদ প্যাদা মাটি কাটা বন্ধ রাখে।

এই ব্যাপারে শহীদ প্যাদা জানান, আমি প্রায় ৬ লাখ টাকা ব্যয় করে ফোরকান প্যাদার কাছ থেকে ১২ শতাশং জমি কিনেছি। ফোরকান প্যাদাই আমাকে মাটি কাটার অনুমতি দিয়েছেন। এখন বাধার মুখে পড়ে আমি হতাশা।

অভিযুক্ত লালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোরকান প্যাদা জানান, ক্রয় সূত্রে আমি জমির মালিক নিযুক্ত থাকায় তা বিক্রি করেছি। এই নিয়ে স্থানীয় মেম্বরসহ বেশ কয়েকবার সালিশ বৈঠকের সিন্ধান্ত হলেও বাবুল একবারও বসেনি। আমি কারও জমি দখল করতে যাইনি।

কলাাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ পেলে তদন্ত করে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী