রাঙ্গাবালীতে হ্যাচারিতে বিষ প্রয়োগে মাছ নিধন

পটুয়াখালী প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৪:০০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৪:০০

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একটি মৎস্য হ্যাচারিতে বিষ প্রয়োগ করে দুই লক্ষাধিক রেনুপোনা মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মৌডুবি ইউনিয়নের হাফেজকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকালে রাঙ্গাবালী থানায় একটি লিখিত অভিযোগ করা হয়।

স্থানীয় কয়েকজন জানান, প্রায় ১৫ বছর ধরে ওই গ্রামের ফরিদ হাওলাদার রেনুপোনা উৎপাদন এবং বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। প্রতিবছরের মতো এবারও ৫ একর জমি একসনা বন্দোবস্ত নিয়ে দুইটি ঘের ও তিনটি পুকুরে রেনুপোনার হ্যাচারি করেছেন তিনি। সম্প্রতি বিক্রয় উপযোগী রেনুপোনাগুলো একত্র করে একটি পুকুরে রেখেছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে ওই পুকুরেই বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা।

বিষ প্রয়োগে মাছ নিধন ক্ষতিগ্রস্ত হ্যাচারি মালিক ফরিদ হাওলাদার বলেন, ‘বিষক্রিয়ার কারণে শুক্রবার ও শনিবার সকাল পর্যন্ত হ্যাচারির রুই, কাতল ও মৃগেল প্রজাতির দুই লক্ষাধিক রেনুপোনা মরে ভেসে উঠেছে। যার বর্তমান বাজার মূল্য ৬ লক্ষাধিক টাকা।’  পূর্ব শত্রুতার জেরে স্থানীয় দুই জন ব্যক্তি এ ক্ষতি করেছে বলে ধারণা করছেন তিনি।

ফরিদের স্ত্রী সুখি বেগম বলেন, ‘মাছের ব্যবসায় আমাদের সংসার চলে। বাচ্চা-গাচ্চা (সন্তান) নিয়া এখন কী খামু? আমাগোরে তো পথে বসাইয়া দিছে। আমি এর বিচার চাই।’   

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘এ বিষয়ে হ্যাচারি মালিকের একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের