মির্জাগঞ্জে কিশোরীকে বিবস্ত্র করে পেটানোর অভিযোগ

পটুয়াখালী সংবাদদাতা
০৬ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৪২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৪২

পটুয়াখালীর মির্জাগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ১৬ বছরের এক কিশোরীকে বিবস্ত্র করে পেটানো হয়েছে। এ ঘটনায় কিশোরীর মামাও গুরুতর আহত হয়। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে থানায় অভিযোগ দায়ের করেন ওই ভুক্তভোগী পরিবার।

উপজেলার মজিদবাড়ীয়া ইউনিয়নের কুদবারচর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ইমরান মোল্লা (১৯) দীর্ঘদিন যাবৎ সেই কিশোরীকে নানাভাবে বিরক্ত করছিল। শুক্রবার(৫ ফেব্রুয়ারি)  সকালে এর প্রতিবাদ করলে সোহরাব মোল্লা (৫০) ও মুছা ফকির (৪৫) অতর্কিত আনোয়ার হোসেন টুটুলকে এলোপাতারি কুপিয়ে জখম করে সাথে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় তার ভাগনি সেই কিশোরী এগিয়ে এলে ইমরান মোল্লা ও সজিব মিয়া (২৫) তার পোশাক ছিড়ে বিবস্ত্র করে পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে চলে যায়। স্থানীয়রা সেই কিশোরী ও তার মামাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, সন্ধ্যার পরে অভিযোগ পাওয়া গেছে। মামলা দায়ের করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী