যাত্রীসহ বাস উল্টে পুকুরে, আহত ২৫

ভোলা প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৩

ভোলার বোরহানউদ্দিনে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে উল্টে পড়ে ২৫ যাত্রী আহত হয়েছেন। রবিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বোরহানউদ্দিৃন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহারুল আমীন এ তথ্য নিশ্চিত করেন।

আহতদের মধ্যে মমতাজ বেগম, সুবর্ণা, সবিতা রানী দাস ও মাইনুর, মো. রাকিব, অভি হাওলাদার, মো. রাসেলের নাম জানা গেছে।

স্থানীয়রা জানান, ভোলা থেকে চরফ্যাশনগামী জুয়েল নাজমুল পরিবহন নামে বাসটি যাত্রী নিয়ে আসছিল। বোরহানউদ্দিন উপজেলার হেলিপ্যাড এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত আহত যাত্রীদের উদ্ধার করে ভোলাসদর হাসপাতাল  ও বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ওসি জানান, বাস দুর্ঘটনায় আহত যাত্রীদের মধ্যে অনেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধারের জন্য পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা কাজ করছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম