সচ্ছলদের মাঝে মুজিববর্ষের ঘর বিক্রির অভিযোগে বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২১, ০০:৫৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ০০:৫৭

মুজিববর্ষ উপলক্ষে বরিশালের ১০ উপজেলায় জমিসহ বরাদ্দ দেওয়া এক হাজার ৯টি ঘর টাকার বিনিময়ে সচ্ছল ব্যক্তিদের মাঝে বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক ফেডারেশন। ওই জমি ও ঘর প্রকৃত ভূমিহীনদের মাঝে বিতরণের দাবি জানানো হয়েছে সমাবেশ থেকে। অন্যথায় হতিদরিদ্রদের নিয়ে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর টাউন হলের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, স্থানীয় চেয়ারম্যান ও মেম্বাররা ৩০ থেকে ৪০ হাজার টাকার বিনিময়ে সচ্ছল ব্যক্তিদের কাছে ঘর বিক্রি করেছেন। এমনকি একই পরিবারের একাধিক ব্যক্তির ঘর পাওয়ারও প্রমাণ পেয়েছেন তারা। এটাকে লুটতরাজ বলে আখ্যায়িত করেন বক্তারা।

কৃষক ফেডারেশনের জেলা সভাপতি হারুন ভান্ডারীর সভাপতিত্বে বক্তৃতা করেন কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক হালিম মুহুরী ও কিষানী সভার জেলা সভানেত্রী রেহানা বেগম মিতু এবং সাধারণ সম্পাদক রেনু বেগমসহ অন্যরা। তারা অবিলম্বে টাকার বিনিময়ে সচ্ছল পরিবারের মাঝে বরাদ্দ দেওয়া খাস জমি ও ঘর প্রকৃত ভূমিহীনদের মাঝে বরাদ্দ দেওয়ার দাবি জানান।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি