দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি
১২ মার্চ ২০২১, ১৭:৩৯আপডেট : ১২ মার্চ ২০২১, ১৮:১৪

পটুয়াখালীর কলাপাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে ওই শিক্ষার্থী নিজে বাদী হয়ে রবিউল চৌকিদার নামে এক যুবককে প্রধান আসামিসহ তিন জনের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। শুক্রবার (১২ মার্চ) সকালে মামলার এক আসামি আবুল হোসেনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ মার্চ) রাত ৯টার দিকে ওই শিক্ষার্থী তার বাড়ি থেকে দোকানে যাচ্ছিলেন। এ সময় টিয়াখালী ইউনিয়নের ফরাজীকান্দা গ্রামের রবিউল চৌকিদার, সহযোগী আবুল ও জাহিদুল ওই শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আসাদুর রহমান জানান, এ ঘটনায় আবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রধান আসামিসহ অপর আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী