‘বড় বড় সব উন্নয়ন হয়েছে গত এক দশকে’

বরিশাল প্রতিনিধি
২৭ মার্চ ২০২১, ১৬:৫৯আপডেট : ২৭ মার্চ ২০২১, ১৬:৫৯

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি বলেছেন, ‘এই দেশে যত বড় বড় উন্নয়ন সব কিছু হয়েছে গত এক দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে। এই ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে।’ সরকারের লক্ষ্য বাস্তবায়নে প্রতিমন্ত্রী সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

আজ শনিবার (২৭ মার্চ) বরিশাল নগরীর পরেশ সাগর মাঠে দুই দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এই কথা বলেন। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার বেলা সাড়ে ১১টায় বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। মেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।  জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, পুলিশ সুপার মারুফ হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেরাল্ড অলিভার গুডা ও কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক হৃদয়েশ্বর দত্ত।

বিশেষ অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, ‘পদ্মা সেতু ও পায়রা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে যে উন্নয়ন যজ্ঞ চলছে সে তুলনায় বরিশাল সিটি করপোরেশন এলাকায় উন্নয়ন হচ্ছে না। মন্ত্রণালয় থেকে প্রকল্প পাস না হওয়ায় অর্থ বরাদ্দ আসছে না। উন্নয়ন ব্যর্থতার দায়ভার মেয়র হিসেবে তার ওপরও বর্তায়।’ তিনি নগরীর উন্নয়নে শেষ রক্তবিন্দু পর্যন্ত নগরবাসীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

জেলা প্রশাসনের উদ্যোগে এবং সরকারের সব বিভাগের সহযোগিতায় আজ শুরু হওয়া দুই দিনব্যাপী উন্নয়ন মেলা আগামীকাল রবিবার শেষ হবে। মেলায় ১৪০টি স্টলের মধ্যে ১১০টিতে সরকারের বিভিন্ন দফতর এবং বেসরকারি উন্নয়ন সংস্থা তাদের বিগত দিনের উন্নয়ন কার্যক্রম তুলে ধরেছে।

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম