মাস্ক না পরে উস্কানিমূলক বক্তব্য, ২০ হাজার টাকা জরিমানা!

ঝালকাঠি প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২১, ১৫:১৩আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১৫:১৩

ঝালকাঠির রাজাপুরে স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক না পরে উস্কা‌নিমূলক বক্তব্য দেওয়ায় এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার উত্তমপুর বাজারে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যামাণ আদালতের বিচারক মো. মোক্তার হোসেন এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার পুটিয়াখালী এলাকার মো. ইসমাইল হোসেনের ছেলে মো. শওকত হোসেন।

স্থানীয়রা জানান, স্থাস্থ্যবিধি নিশ্চিতে উপজেলা প্রশাসনের অভিযানের সময় শওকত হোসেন মুখে মাস্ক না পরেই বাজারে ঘোরাফেরা করছিলেন। তখন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মোক্তার হোসেন তাকে মাস্ক পরতে বলেন। এর জবাবে ‘আমরা করোনা ছড়াইলে সরকার নিয়ন্ত্রণ করবে’-সহ বিভিন্ন উস্কানিমূলক কথা বলেন শওকত।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচার মো. মোক্তার হোসেন তাকে জরিমানা করেন।

মহামারি সময়ে সরকারি নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মো. মোক্তার হোসেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী