কাঁঠালিয়ায় বিধবাকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২১, ১৭:৫২আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১৭:৫২

কাঁঠালিয়ায় বিধবা এক নারীকে (৪৮) ধর্ষণের অভিযোগে মো. রফিক (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ধর্ষণের ঘটনায় জড়িত দুই জনকে আসামি করে রবিবার (৪ এপ্রিল) রাতে কাঁঠালিয়া থানায় মামলা করেছেন ওই নারী। পুলিশ সোমবার (৫ এপ্রিল) সকালে ধর্ষণের শিকার ওই নারীকে ঝালকাঠি সদর হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠিয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত ৩১ মার্চ ঘরের ভেতরে একা পেয়ে মাইদুল খলিফা ও রফিক নামে দুই যুবক সংঘবদ্ধভাবে ওই নারীকে ধর্ষণ করে। পরে তার নগ্ন ভিডিও ধারণ ও ছবি তোলে যুবকরা। এ ঘটনা কাউকে জানালে, ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ধর্ষণকারীরা। এমনকি যুবকরা নারীর মোবাইলফোনটিও ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় দুই দিন ভয়ে পালিয়ে থাকার পর রবিবার দুপুরে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিচার চেয়ে লিখিত অভিযোগ করেন ওই নারী। ইউএনও তার অভিযোগ থানায় পাঠালে রাতে পুলিশ মামলা রেকর্ড করে আসামি গ্রেফতারে অভিযান চালায়।

পরে আবাসনের একটি ঘর থেকে মো. রফিক নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার রফিক শৌলজালিয়া গ্রামের আবদুস ছত্তার হাওলাদারের ছেলে। এদিকে সোমবার সকালে ধর্ষণের শিকার ওই নারীকে ঝালকাঠি সদর হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, পুলিশ ওই নারীর মামলা রেকর্ড করে রাতেই অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেফতার করেছে। অপর আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ