স্বাস্থ্যবিধি না মেনে নৌকাবাইচ প্রতিযোগিতা!

পটুয়াখালী প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২১, ২১:৪৭আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২১:৪৭

কোনও ধরনের সামাজিক ও শারীরিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি না মেনেই পটুয়াখালীর বাউফলে শতাধিক জেলেদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে নৌকাবাইচ প্রতিযোগিতা।

শুক্রবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে বাউফল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদফতরের যৌথ উদ্যোগে নিমদি লঞ্চঘাট এলাকার তেঁতুলিয়া নদীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২১ উপলক্ষে আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতায় চারটি জেলে দল অংশ নেয়। প্রতিযোগিতায় সানু ফরাজির দল প্রথম, রফিজ গাজীর দল দ্বিতীয় ও কালাম বিশ্বাসের দল তৃতীয় স্থান অর্জন করে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান (ভারপ্রাপ্ত) জানান, জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে জেলেদের বিনোদনের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কিন্তু প্রতিযোগিতায় স্বাস্থ্যবিধি মানার কোনও বালাই নেই কেন, জানতে চাইলে তিনি বলেন, আমরা কোনও টিভি-পত্রিকায় নিউজ দেবো না। মৎস্য অধিদফতরের নিয়মানুযায়ী স্বল্প সংখ্যক জেলেদের নিয়ে নিয়ম রক্ষার জন্য এ আয়োজন করেছি।

তবে ইউএনও জাকির হোসেন বলেন, এ রকম তো হওয়ার কথা না! বিষয়টি দেখছি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী