বরিশালে ৪ জন করোনা রোগীসহ ৮ জনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২১, ০০:০৭আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ০০:০৭

গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৪ জন করোনা পজিটিভ রোগীসহ ‍উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। ওই ওয়ার্ডে এখনও চিকিৎসাধীন আছেন ১৫২ রোগী। যার মধ্যে ৪২ জন এখন করোনা পজিটিভ।

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ১৭৯ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে এই হাসপাতালের করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ১৪ রোগী। এই সময়ে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ২৮ রোগী।

গত ২৪ ঘণ্টায় এই ওয়ার্ডে ৪জন করোনা আক্রান্তসহ করোনা উপসর্গ নিয়ে ৮ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে হাসপাতালের একজন নার্সিং সুপারভাইজার মাছুমা বেগম রয়েছেন। তিনি গত ২৭ মার্চ করোনায় আক্রান্ত হয়ে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার দুপুর পর্যন্ত করোনা ওয়ার্ডের ১২টি আইসিইউ বেডের সবগুলো রোগীতে পরিপূর্ন ছিল। আরও অন্তত ২৫ রোগীর আইসিইউ সেবা প্রয়োজন হলেও বেড খালি না থাকায় সেবা বঞ্চিত হচ্ছেন তারা।

দুপুর পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১৫২ রোগী। যার মধ্যে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা ওয়ার্ডে মোট শয্যা ১৫০টি।

গত বছরের ১৭ মার্চ শের-ই বাংলা মেডিকেলে নতুন করোনা ইউনিট চালুর পর এই প্রথম শয্যা সংখ্যার বেশি রেকর্ড সংখ্যক ১৫২ রোগী ভর্তি হলো।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করে বলেন, শয্যার চেয়ে রোগী সংখ্যা বেশি হওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার-নার্সদের।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ১৭৯ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫৬ জনের। যা মোট পরীক্ষার ৩১.২৮ ভাগ। মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের প্রধান সহকারী অধ্যাপক ডা. একেএম আকবর কবির এই তথ্য নিশ্চিত করেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী